অমর একুশে বইমেলার প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলন মঙ্গলবার

‘মঙ্গলবার দুপুর ২টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
অমর একুশে বইমেলা
অমর একুশে বইমেলা |সংগৃহীত

‘অমর একুশে বইমেলা-২০২৬’-এর সার্বিক প্রস্তুতি বিষয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা-২০২৬ পরিচালনা কমিটি সদস্য সচিব ড. মো: সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ২টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম অমর একুশে বইমেলা-২০২৬-এর বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। বাসস