আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর আজ সোমবার তৃতীয় দিনের শুনানি চলছে। শুনানি হবে ৭০টি আপিলে। দুপুর পর্যন্ত ৩৬টি আপিলের শুনানি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রার্থিতা ফিরে পান ১৯ জন। নামঞ্জুর বা খারিজ ১৩ জনের এবং পেন্ডিং বা অপেক্ষমান চারজনের।
সোমবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর শুনানি শুরু করে ইসি।
বেশিভাগ আপিলকারীই তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষে যেসব যুক্তি তার বেশির ভাগই টিকছে না। দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় তাদের আপিল নামঞ্জুর করছে ইসি।



