অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.১ ডিগ্রি সেলসিয়াস।
ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টায় এবং শনিবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যোদয় ভোর ৬টা ২৩ মিনিটে। বাসস



