ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাংলাদেশ বিমান বাহিনীর বৃহৎ জনসচেতনতামূলক কর্মসূচি

শনিবার (১৪ মার্চ) বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি, স্টেশন, ইউনিট ও তৎসংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ কর্মসূচি
বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ কর্মসূচি |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ জাতীয় অভিযান শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

শনিবার (১৪ মার্চ) বিমান বাহিনী প্রধানের সার্বিক দিকনির্দেশনায় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি, স্টেশন, ইউনিট ও তৎসংলগ্ন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা, চট্রগ্রাম, যশোর, কক্সবাজার, এবং টাঙ্গাইল এ অবস্থিত ঘাঁটিসমূহের এয়ার অধিনায়করা এবং স্টেশন, ইউনিটের (মৌলভীবাজার, শমশেরনগর, বগুড়া) অধিনায়কদের সার্বিক তত্ত্বাবধানে ঘাঁটি, স্টেশন, ইউনিট ও তৎসংলগ্ন এলাকায় সচেতনতামূলক ব্রিফিং, র‍্যালি, পরিচ্ছন্নতা অভিযান এবং ফগিং কার্যক্রম পরিচালিত হয়।

এছাড়া বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ, পানি জমে থাকার সম্ভাব্য স্থানসমূহ পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

জনসচেতনতামূলক কর্মসূচিগুলোতে স্ব স্ব ঘাঁটি, স্টেশন ও ইউনিটসমূহের এয়ার অধিনায়ক ও অধিনায়করাসহ সকল পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিমান বাহিনী ভবিষ্যতেও ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এ ধরনের বৃহৎ পরিসরে সমন্বিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।