কাশিমপুর কারাগারে টাকার বিনিময়ে অন্যের পরিচয়ে কারাভোগ

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মো: আজিজুল হক। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার কুড়িমারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

নয়া দিগন্ত অনলাইন
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার |সংগৃহীত

টাকার বিনিময়ে অন্য ব্যক্তির পরিচয়ে কারাভোগের ঘটনায় এক ব্যক্তি ধরা পড়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সহকারী কারা মহাপরিদর্শক (মিডিয়া) মো: জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মো: আজিজুল হক। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার কুড়িমারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

জান্নাত-উল ফরহাদ জানান, টংগীপূর্ব থানার একটি মাদক মামলায় গত ২৫ জানুয়ারি গাজীপুর জেলা কারাগারে নেয়া হয় কিশোরগঞ্জ জেলা হোসেরপুর থানার আড়িয়া গ্রামের মো: রজব আলী চৌকদারের ছেলে মো: রাজিবকে (২৬)। পরে ৩১ জানুয়ারি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ প্রেরণ করা হলে অনলাইন ডাটাবেজ করার সময় ফিঙ্গার প্রিন্টে মো: আজিজুল হকের নাম পরিচয় প্রদর্শিত হয়।

তিনি আরো বলেন, এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় প্রকৃতপক্ষেই তার নাম আজিজুল। সে লোভে পড়ে টাকার বিনিময়ে রাজিবের পরিবর্তে জেল খাটতে আসছে। বাসস