বিদ্যুৎ সাশ্রয়ে শপিং মল ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য নির্দেশনা

সকল বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে; বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনায় ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে এবং বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার সাইনবোর্ডের আলো দোকান বন্ধ করার সাথে সাথে বন্ধ করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় |নয়া দিগন্ত

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিং মল ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য কয়েকটি নির্দেশনা দেয়া হয়েছে।

আজ রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ক’ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সকল বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার বাইরের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে; বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনায় ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে এবং বিপণিবিতান ও ব্যবসায়ী স্থাপনার সাইনবোর্ডের আলো দোকান বন্ধ করার সাথে সাথে বন্ধ করতে হবে।

সভায় জানানো হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলোর নেতৃবৃন্দ প্রয়োজনীয় প্রচার ও ব্যবস্থা গ্রহণ করবেন।

সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি, এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।