‘সাহস সমৃদ্ধির’ স্লোগানে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) অনুষ্ঠিত হলো এ-ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ডিলার সম্মেলন–২০২৫। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৭০০ ডিলার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জনাব মানোয়ার হোসেন।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ওয়াইজ আর. হোসেন, বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশনের সি এম ও জনাব মোহাম্মদ আতিক আকবর, সি এফ ও জনাব বাবলা বসু, লজিস্টিক ডিরেক্টর মো: মফিদুল হক, সিনিয়র জি এম বিজনেস মো: আব্দুর রাজ্জাক, মার্কেটিং বিভাগের এ.জি.এম. মো: ফাহিম হোসেন, জি. এম. একাউন্টস অ্যান্ড ফিন্যান্স মো: আফতাব আলম খান এবং হেড অফ বিজনেস অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট খন্দকার শফিকুল ইসলাম উল্লাস।
সম্মেলনে এ-ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং-এর সেরা ডিলারদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানের শেষাংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি



