বিগত আমলের গ্রামীণ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে : ত্রাণমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে গ্রামীণ অবকাঠামো সংস্কারের কর্মসূচির নামে টিআর, কাবিটা ও কাবিখা বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু |ইন্টারনেট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, বিগত সরকারের শাসনামলে গ্রামীণ অবকাঠামো সংস্কার খাতে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি তদন্ত হচ্ছে।

আজ মঙ্গলবার সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ত্রাণমন্ত্রী জানান, ‘বিগত সরকারের শাসনামলে গ্রামীণ অবকাঠামো সংস্কারের কর্মসূচির নামে টিআর, কাবিটা ও কাবিখা বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।’

সূত্র : বাসস