সিটিটিসি প্রধানের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। ক্লিনটন পবকে বাংলাদেশ পুলিশ ও সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

নয়া দিগন্ত অনলাইন
সিটিটিসি প্রধানের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশন সৌজন্য সাক্ষাৎ করেছে
সিটিটিসি প্রধানের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশন সৌজন্য সাক্ষাৎ করেছে |সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনে চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্লিনটন পবকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে সিটিটিসি প্রধান মো: মাসুদ করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সোমবার (৪ মে) সিটিটিসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদার, তথ্য বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানান।

সাক্ষাৎকালে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, উদীয়মান হুমকি এবং সেগুলো মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। ক্লিনটন পবকে বাংলাদেশ পুলিশ ও সিটিটিসির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপ্রেক্ষিতে এ বৈঠক দ্বিপক্ষীয় সহযোগিতা আরো সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বাসস