দেয়াল ধসে আহতদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। এছাড়া তিনি সরকারিভাবে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

নয়া দিগন্ত অনলাইন
দেয়াল ধসে আহতদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন
দেয়াল ধসে আহতদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন |সংগৃহীত

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে তিনি আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। এছাড়া তিনি সরকারিভাবে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একটি দেয়াল ধসে পড়লে দু’জন নিহত এবং এ ঘটনায় আরো ছয়জন আহত হন। আহতদের পাঁচজন পঙ্গু হাসপাতালে এবং একজন ঢাকা মেডিক্যাল চিকিৎসাধীন রয়েছেন। বাসস