১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং

কাউকে সংশোধনের জন্য নির্বাচন কমিশন আসতে হবে না। পর্যায়ক্রমে সবার সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় পরিচয়পত্র সংশোধন
জাতীয় পরিচয়পত্র সংশোধন |ইন্টারনেট

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রায় এক লাখ ৩০ হাজার আবেদন পেন্ডিং আছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর। এ সব আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলেও জানান তিনি।

আজ বুধবার এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।

এনআইডি ডিজি বলেন, আজ পর্যন্ত আমাদের সার্ভারে এক লাখ ৩০ হাজার সংশোধন আবেদন পেন্ডিং আছে।

তিনি বলেন, আমি যোগদানের পর থেকে এখন পর্যন্ত ১২ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছি।

হুমায়ুন কবীর বলেন, সংসদ নির্বাচনের কারণে সংশোধন কার্যক্রম স্থগিত করার আগ পর্যন্ত ৭৫ বা ৭৬ হাজার পেন্ডিং আবেদন ছিল।

এ কয়েক মাসে তা বৃদ্ধি পেয়ে এক লাখ ৩০ হাজার হয়েছে। অতিদ্রুত এই সব আবেদন নিষ্পত্তি করা হবে।

তিনি বলেন, কাউকে সংশোধনের জন্য নির্বাচন কমিশন আসতে হবে না। পর্যায়ক্রমে সবার সংশোধন আবেদন নিষ্পত্তি করা হবে।