বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। গত ১২ জুন তাকে গ্রেফতার করা হলেও আজ রোববার বিষয়টি আলোচনায় আসে।
পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
ওই কর্মকর্তা জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমাদের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দু’দেশের ইন্টারপোলের মাধ্যম তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়। গত ১২ জুন তারা একটি চিঠি দিয়ে আমাদের এ তথ্য জানিয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেয় আদালত। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো: জাকির হোসেন এ আদেশ দেন।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর ও তার স্ত্রী-কন্যাদের বিরুদ্ধে ২০২৪ সালের ডিসেম্বরে পৃথক চারটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।



