জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবির নির্বাচিত নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর মতিঝিলস্থ এনসিটিবি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনসিটিবি কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিটিবি সদস্য প্রফেসর মোহাম্মদ আবু নাছের টুকু, আজীজ হায়দার ভূঁইয়া, প্রফেসর মোহাম্মদ ফাতিহুল কাদীর, প্রফেসর ড. মো: ইকবাল হায়দার ও প্রফেসর শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস। এছাড়াও এনসিটিবির জনসংযোগ কর্মকর্তা রাকিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগামী দুই বছর মেয়াদের জন্য নবনির্বাচিত ৯ সদস্যের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন এই কমিটিতে আব্দুর রাজ্জাক সভাপতি ও আব্দুল গাফফার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার বুঝে নিয়েছেন।
কমিটিতে সহ-সভাপতি সমরেশ কুমার পাল, সহ-সাধারণ সম্পাদক মো: ইলিয়াস হোসেন, আক্তারুজ্জামান ও আবু সাইদ। কোষাধ্যক্ষ আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন চৌধুরী এবং প্রচার-ক্রীড়া ও দফতর সম্পাদক পদে মো: রাশেদুল ইসলাম।



