নাটোর, গাইবান্ধা ও রংপুরে নতুন ডিসি

নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি বুধবার রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন

নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব সুমনী আক্তারকে নাটোরের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মনিরুজ্জামান পেয়েছেন গাইবান্ধার দায়িত্ব।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুরের ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের নিয়োগের বিষয়টি বুধবার রাতেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়।