বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। এতে নিঃসন্দেহে শুধু আমরা নই, গোটা জাতি হতাশ হয়েছে।’
শুক্রবার দিবাগত রাতে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চক্ষু চিকিৎসা শেষে রাতে থাইল্যান্ড থেকে ঢাকার ফেরেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা সবসময় বলে এসেছি দ্রুত নির্বাচন চাই। এটাই আমরা আশা করেছিলাম, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’
তিনি আরো বলেন, ‘এ বিষয়ে আমাদের পার্টির অফিসিয়ালি যে সিদ্ধান্ত সেটি পরে জানানো হবে।’



