বিএনপি জোট এগিয়ে

রংপুর-রাজশাহী-খুলনায় জামায়াতের সাফল্য

দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন, গণ-আন্দোলনের স্মৃতি এবং জুলাই বিপ্লব-পরবর্তী বাস্তবতার মধ্যেই এই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক ফলাফল ও বিভিন্ন কেন্দ্রভিত্তিক পর্যবেক্ষণ অনুযায়ী সামগ্রিকভাবে বিএনপি নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকলেও উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি বিভাগে জামায়াতে ইসলামীর উল্লেখযোগ্য সাফল্য রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি কাড়ছে। রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে দলটির শক্ত অবস্থান নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

নয়া দিগন্ত অনলাইন

Updates


Published At : Friday February 13 2026, 06:54

নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ : ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার ইসির জনসংযোগ পরিচালক মো: রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন।


Published At : Friday February 13 2026, 05:31

নতুন সরকারের শপথ কে পড়াবেন

শপথ কে পড়াবেন এই প্রশ্ন উঠছে, কারণ নিয়ম অনুযায়ী অতীতে নতুন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন মূলত জাতীয় সংসদের স্পিকার। কিন্তু চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতে সংসদ নেই, স্পিকারও নেই। এমনকি ডেপুটি স্পিকারও কারাগারে।

তাহলে উপায় কী আছে? এক্ষেত্রে আবারো যেতে হবে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদে।

যেখানে বলা হয়েছে, ‘সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী তিন দিনের মধ্যে এই সংবিধানের অধীন এতদুদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি বা তদুদ্দেশ্যে অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে, প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী তিন দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন এই সংবিধানের অধীন তিনিই ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।’

এই অনুচ্ছেদে মূলত দু’টি উপায় বলা হয়েছে। এক. রাষ্ট্রপতি শপথ পাঠ করানোর জন্য কাউকে মনোনীতি করতে পারেন। দুই. যদি তিন দিনের মধ্যে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ করাতে না পারেন তাহলে তখন প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী তিন দিনের মধ্যে শপথ পাঠ করাবেন।


Published At : Friday February 13 2026, 05:13

ধৈর্য ধরার আহ্বান জামায়াতের

সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি একই সাথে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করতে বলেছে।

আজ শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে দেশবাসীর উদ্দেশে জামায়াত ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়।

জামায়াতের ফেসবুক পোস্টে বলা হয়, গতকাল দিনভর এমন ইতিবাচক ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুলসংখ্যায় ভোট প্রদান করার জন্য তারা ভোটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

তবে নির্বাচনের ফলাফলপ্রক্রিয়া নিয়ে জামায়াত জানায়, ফলাফল তৈরি ও ঘোষণার ধরন আমাদের কাছে পরিষ্কার নয়। অনেক জায়গায় আমাদের প্রার্থীরা অল্প ভোটে রহস্যজনকভাবে হেরে গেছেন। ফলাফলে বারবার গরমিল ও সাজানো দেখা যাচ্ছে এবং প্রশাসনও নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলে মনে হচ্ছে। এসব কারণে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে।

ফেসবুকে জামায়াত আরো উল্লেখ করে, আমরা সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করছি। আমাদের জোটের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ন্যায়ের লড়াই চলবেই, ইনশাআল্লাহ।


Published At : Friday February 13 2026, 04:36

বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন পাকিস্তানের

বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন পাকিস্তানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভূমিধস সংখ্যাগরিষ্ঠতা’ পাওয়ার কথা উল্লেখ করে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পা‌কিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

শুক্রবার (১৩ ফেব্রুয়া‌রি) এক্স হ‌্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি।

আসিফ আলি জারদারি বলেন, বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অভিনন্দন জানাই। পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারিত্ব এবং ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।


Published At : Friday February 13 2026, 04:27

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির ‘সুস্পষ্ট জয়ের’ কথা উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে বিএনপিকে নেতৃত্ব দেয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই।’

তিনি লেখেন, ‘এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখবে।’

বাংলাদেশের নতুন সরকারের সাথে আগ্রহ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা অগ্রসর করতে আপনার সাথে কাজ করার অপেক্ষায় রইলাম।’\


Published At : Friday February 13 2026, 03:53

নারায়ণগঞ্জে ৪টিতে বিএনপি, ১টিতে এনসিপি জয়ী

নারায়ণগঞ্জে ৪টিতে বিএনপি, ১টিতে এনসিপি জয়ী

নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি একটি আসনে জামায়াত জোট থেকে জয় পেয়েছেন এনসিপির প্রার্থী।

নারায়ণগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এক লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নারায়ণগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ এক লাখ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এক লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নারায়ণগঞ্জ-৪ আসনে শাপলা কলি প্রতীকে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন এক লাখ ছয় হাজার ১৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী আবুল কালাম এক লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।


Published At : Friday February 13 2026, 03:40

নির্বাচিত হয়েছেন বিএনপির এহছানুল হক মিলন

নির্বাচিত হয়েছেন বিএনপির এহছানুল হক মিলন

চাঁদপুর-১ আসনে আ ন ম এহছানুল হক মিলন ১,৩৩,০৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী কাজী নাজমুল হোসেন পেয়েছেন ৭০,৩৬৮ ভোট।


Published At : Friday February 13 2026, 03:35

দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী ডা: জাহিদ হোসেন নির্বাচিত

দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী ডা: জাহিদ হোসেন নির্বাচিত

দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা: আবু জাফর মো: জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৪ হাজার ৪১৫ ভোট বেশি পেয়েছেন।

১৯৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে তিনি মোট দুই লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন এক লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।

জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা রাত সাড়ে ১১টায় বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে সাংবাদিকদের কাছে বেসরকারিভাবে এ ফলাফল জানান।


Published At : Friday February 13 2026, 03:34

মাদারীপুরে ২টিতে বিএনপি, একটিতে ১১ দলীয় ঐক্যজোট জয়ী

মাদারীপুরে ২টিতে বিএনপি, একটিতে ১১ দলীয় ঐক্যজোট জয়ী

মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে। দুইটি আসনে বিএনপির প্রার্থী ও একটিতে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মাদারীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম নিজ কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রার্থী ও তাদের কর্মীসমর্থকরা উপস্থিত ছিলেন। পরে কার্যালয়ের বাইরে আনন্দ-উল্লাস করেন তারা।


Published At : Friday February 13 2026, 03:09

মুন্সীগঞ্জের তিন আসনেই ধানের শীষের জয়

মুন্সীগঞ্জের তিন আসনেই ধানের শীষের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের তিনটি আসনেই ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত হয়েছে। তিন আসনেই বিএনপির নতুন মুখ জয় পাওয়ায় জেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।


Published At : Friday February 13 2026, 03:08

তুমুল লড়াইয়ে পাটওয়ারীকে হারিয়ে মির্জা আব্বাস জয়ী

ঢাকা-৮ আসন

তুমুল লড়াইয়ে পাটওয়ারীকে হারিয়ে মির্জা আব্বাস জয়ী

ঢাকা-৮ আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে পেছনে ফেলে তিনি এ আসনে জয় নিশ্চিত করেন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, মির্জা আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২টি ভোট।

তাদের ভোটের ব্যবধান ৪ হাজার ৯৮০।

এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ১১ হাজার ৯৭৫টি। ১০৯টি কেন্দ্রের মধ্যে ফলাফল পাওয়া গেছে মোট ১০৮টি ভোটকেন্দ্র থেকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি ঢাকা-৮।

ঢাকার গুরুত্বপূর্ণ এই আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই ধানের শীষ প্রতীকের বিএনপি নেতা মির্জা আব্বাস এবং শাপলা কলি প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর মধ্যে।

বাকি নয়জন প্রার্থী সব মিলিয়ে পেয়েছেন ৩ হাজার ৮৫১টি ভোট।


Published At : Friday February 13 2026, 03:06

ঝিনাইদহের তিনটিতে জামায়াত একটিতে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে ঝিনাইদহের তিনটিতে জামায়াত ও একটিতে বিএনপি বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মাসউদ এ ফলাফল ঘোষণা করেন।


Published At : Friday February 13 2026, 03:05

গাইবান্ধায় জামায়াতের পাঁচে চার

গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারটি ও বিএনপি একটি আসনে জয়লাভ করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রাথমিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।


Published At : Friday February 13 2026, 03:01

বিএনপিকে ‘বিজয়ের শুভেচ্ছা’ মার্কিন দূতাবাসের

বিএনপিকে ‘বিজয়ের শুভেচ্ছা’ মার্কিন দূতাবাসের

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া একটি পোস্টে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী হিসেবে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার সকালে দেয়া ওই পোস্টে বলা হয়েছে, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দু’দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’


Published At : Thursday February 12 2026, 21:06

বিএনপি জোট এগিয়ে

রংপুর-রাজশাহী-খুলনায় জামায়াতের সাফল্য

দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন, গণ-আন্দোলনের স্মৃতি এবং জুলাই বিপ্লব-পরবর্তী বাস্তবতার মধ্যেই এই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক ফলাফল ও বিভিন্ন কেন্দ্রভিত্তিক পর্যবেক্ষণ অনুযায়ী সামগ্রিকভাবে বিএনপি নেতৃত্বাধীন জোট এগিয়ে থাকলেও উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি বিভাগে জামায়াতে ইসলামীর উল্লেখযোগ্য সাফল্য রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি কাড়ছে। রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলে দলটির শক্ত অবস্থান নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।


Published At : Thursday February 12 2026, 17:53

ঢাকা-১৫ আসনে জামায়াত আমির বিজয়ী

১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে বেসরকারিভাবে তিনি ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো: শফিকুল ইসলাম খানকে পরাজিত করেছেন।


Published At : Thursday February 12 2026, 13:51

এগিয়ে জামায়াত জোট

বিভিন্ন স্থানে নির্বাচনী ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন।


Published At : Thursday February 12 2026, 12:39

বেসরকারি ফলাফল

বগুড়া-১ : মোট কেন্দ্র ১২৭, ফলাফল হয়েছে ৬৪ কেন্দ্রের। ফলাফল— কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ)- ৮৮ হাজার ৩৯০ ভোট, মো: শাহাবুদ্দিন (দাঁড়িপাল্লা)- ৩১ হাজার ১১৫ ভোট।

বগুড়া-২ : মোট কেন্দ্র ১১৫, ফলাফল হয়েছে ৩৪ কেন্দ্রের। ফলাফল— মীর শাহে আলম (ধানের শীষ)- ৪০ হাজার ১৮৯ ভোট, শাহাদাতুজ্জামান (দাঁড়িপাল্লা)- ২৫ হাজার ১১৫ ভোট।

বগুড়া-৩ : মোট কেন্দ্র ১১৯, ফলাফল হয়েছে ৬৯ কেন্দ্রের। ফলাফল— আব্দুল মহিত তালুকদার (ধানের শীষ)- ৭৩ হাজার ৮৪১ ভোট, নূর মোহাম্মদ (দাঁড়িপাল্লা)- ৬৫ হাজার ৩২২ ভোট।

বগুড়া-৪ : মোট কেন্দ্র ১১৫, ফলাফল হয়েছে ৬৪ কেন্দ্রের। ফলাফল— মোশারফ হোসেন (ধানের শীষ)- ৩৩ হাজার ১৮১ ভোট, মোস্তফা ফয়সাল পারভেজ (দাঁড়িপাল্লা)- ২৩ হাজার ৫৫৯ ভোট।

বগুড়া-৫ : মোট কেন্দ্র ১৮৯, ফলাফল হয়েছে ১২৪ কেন্দ্রের। ফলাফল— গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ)- এক লাখ ৬২ হাজার ৮০২ ভোট, দবিবুর রহমান (দাঁড়িপাল্লা)- এক লাখ ১ হাজার ৩৩৭ ভোট।

বগুড়া-৬ : মোট কেন্দ্র ১৫১, ফলাফল হয়েছে ১০১ কেন্দ্রের। ফলাফল— তারেক রহমান (ধানের শীষ)- এক লাখ ৪৪ হাজার ৯৮৪ ভোট, আবিদুর রহমান (দাঁড়িপাল্লা)- ৬৭ হাজার ৮২৩ ভোট।

বগুড়া-৭ : মোট কেন্দ্র ১৭৪, ফলাফল হয়েছে ১৩৬ কেন্দ্রের। ফলাফল— মোরশেদ মিলটন (ধানের শীষ)- দুই লাখ ৮ হাজার ৪০৯ ভোট, গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা)- ৭৭ হাজার ৭৭০ ভোট।

ঢাকা-৪ : ১১৫টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা-৭৭৪৮১, ধানের শীষ-৭৪২৮৭

জয়নুল আবেদীন দাড়িপাল্লা মার্কায় বিজয়ী।

যশোর-১ :
মোট কেন্দ্র ১০২, প্রাপ্ত কেন্দ্র-১০২, ধানের শীষের নুরুজ্জামান লিটন- ৯২৯৯৫ + পোস্টাল ৫৪৭ = ৯৩৫৪২

দাঁড়িপাল্লার মাওলানা আজিজুর রহমান- ১১৭৩৭৭+ পোস্টাল ১৭১৬ = ১১৯০৯৩ বিজয়ী

গণভোট : হ্যাঁ ২১৪০, না ২০৮

যশোর-২ : মোট কেন্দ্র ১৭৫, প্রাপ্ত কেন্দ্র-১৭৫, ধানের শীষের সাবিরা সুলতানা-১৪৪৯৩১ + পোস্টাল ১৩৯১ = ১৪৬৩২২, দাঁড়িপাল্লার ডা: মোসলেহ উদ্দিন ফরিদ-১৬৮৪৯৮ + পোস্টাল ৩৪৯৩ = ১৭১৯৯১ বিজয়ী

গণভোট : হ্যাঁ ৪২৭৬, না ৭০১

যশোর-৩ : মোট কেন্দ্র ১৯০, প্রাপ্ত কেন্দ্র - ১৯০

ধানের শীষের অনিন্দ্য ইসলাম অমিত- ১৯৭৯৫৫ + পোস্টাল ১৬৯২ = ১৯৯৬৪৭ বিজয়ী

দাঁড়িপাল্লার আব্দুল কাদের-১৮১৪৫৫ + পোস্টাল ৩০০৪ = ১৮৪৪৫৯

গণভোট : হ্যাঁ ৪০৮২, না ৭০৫

যশোর-৪ : মোট কেন্দ্র ১৪৮, প্রাপ্ত কেন্দ্র-১৪৮, ধানের শীষের মতিয়ার রহমান ফারাজী- ১২৭৩০৪ + পোস্টাল ৮৬৮ =১২৮১৭২, দাঁড়িপাল্লার গোলাম রছুল- ১৭৫২৪২ + পোস্টাল ২২৯১= ১৭৭৫৩৩ বিজয়ী

গণভোট : হ্যাঁ ২৮৬০, না ৪৪৬

যশোর-৫ : মোট কেন্দ্র ১২৮, প্রাপ্ত কেন্দ্র-১২৮, দাঁড়িপাল্লার গাজী এনামুল হক- ১৩০৫৭৮ + পোস্টাল ২২৮০ = ১৩২৮৫৮ বিজয়ী, কলস (বিএনপি বিদ্রোহী শহিদ ইকবাল)-৮৪৭৪৮ + পোস্টাল ৭৬৯ =৮৫৫১৭

ধানের শীষের রশিদ আহমদ- ৫৪৯৫৯ + পোস্টাল ৪৬০ =৫৫৪১৯

গণভোট : হ্যাঁ ৩০৭১, না ৪৮৪

যশোর-৬ : মোট কেন্দ্র ৮১, প্রাপ্ত কেন্দ্র-৮১

ধানের শীষের আবুল হোসেন আজাদ-৭৯১৫৯+পোস্টাল ৮২০ = ৭৯৯৭৯

দাঁড়িপাল্লার মুক্তার আলী-৯১০৩৭ + পোস্টাল ১২১৬= ৯২২৫৩ বিজয়ী

গণভোট : হ্যাঁ-১৬৪৩, না-৪১২


ঢাকা-১৬ :
১৩৭টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা-৮৭২১৭, ধানের শীষ-৮৪৬৯৪

জামায়াতের কর্নেল আব্দুল বাতেন বিজয়ী।

কিশোরগঞ্জ-৫ :
মোট কেন্দ্র-১১৯, প্রাপ্ত ফলাফল-১১৯, সৈয়দ এহসানুল হুদা (ধানের শীষ)-৬৬১১৭, শেখ মজিবুর রহমান ইকবাল (হাঁস)-৭৯২১০ (বিজয়ী)


ঢাকা-৮ :
১০৮ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ-৫৭০৯২, শাপলা কলি-৫১৩৯৬

বাগেরহাট-৪ :
১১৭টি কেন্দ্রের মধ্যে ৫৫টির ফলাফলে দাঁড়িপাল্লা-৪৪৬৬৫ ভোট, ধানের শীষ-২৯৭৫৮ ভোট।

শরীয়তপুর-১ (পালং-জাজিরা) :
মোট কেন্দ্র-১৩৯, মোট প্রাপ্ত কেন্দ্র সংখ্যা-৫৬, ধানের শীষ-২৮৭৩৭, রিকশা- ২৩৯৪৩

শরীয়তপুর -২ (নড়িয়া-সখিপুর) : মোট কেন্দ্র-১৩৬, মোট প্রাপ্ত কেন্দ্র সংখ্যা-৩৭, ধানের শীষ-৩৪,৩৪৭, দাঁড়িপাল্লা- ১৭,৩৬১

শরীয়তপুর-৩ (গোসাইরহাট, ডামুড্যা, ভেদরগঞ্জ) : মোট কেন্দ্র-১১৭, মোট প্রাপ্ত কেন্দ্র সংখ্যা-৯৪, ধানের শীষ- ৮৩৫৩৯, দাঁড়িপাল্লা-৫২৭৯১

ভোলা-১ (সদর) :
মোট কেন্দ্র-১১৪, ১০৯টি কে‌ন্দ্রের বেসরকারি ফলাফলে আন্দা‌লিব রহমান পার্থ (গরুর গাড়ি)-৯৯০৩৮, অধ‌্যক্ষ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা)-৭০,৪৭২, মো: ওবায়দুর রহমান (হাতপাখা)-২৩,৫৫৩


মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি বিজয়ী

সিরাজগঞ্জ-৪ :
দাঁড়িপাল্লা-১৫৫৪০০, ধানের শীষ-১৫৩৭১৮, ১৬৮২ ভোটে দাঁড়িপাল্লা বিজয়ী

জামালপুর ৫ আসনের ৫টিতেই বেসরকারিভাবে বিএনপি বিজয়ী।

পটুয়াখালী-৩ :
নুরুল হক নুর বিজয়ী

ঢাকা-৯ :
১৬৯ কেন্দ্রের মধ্যে ৫৫টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ-৩৭৫৬৯, শাপলা কলি-১৬২৮৩, ফুটবল-১২৩১১

কিশোরগঞ্জ-৪ (ইটনা মিঠামইন অষ্টগ্রাম) :
মোট কেন্দ্র- ১৫০, প্রাপ্ত ফলাফল ১৫০ কেন্দ্রের। ফলাফল : ফজলুর রহমান (ধানের শীষ)- ১০৩২৫৫৩ ভোট, রোকন রেজা (দাঁড়িপাল্লা)- ৫৫৬৪৬ ভোট।

মেহেরপুর-১ :
মো: তাজউদ্দিন খান (দাঁড়িপাল্লা)- ১২২৮২৯ ভোট, মাসুদ অরুন (ধানের শীষ)- ১০৪২২৪ ভোট।


মেহেরপুর-২ :
মো: নাজমুল হুদা (দাঁড়িপাল্লা)- ৯৪১৬৮ ভোট, মো: আমজাদ হোসেন (ধানের শীষ)- ৮৫৬৮৯ ভোট।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) :
৩৭ কেন্দ্রের ফলাফল— এ বি এম মোশাররফ হোসেন (ধানের শীষ)-৩৫,৮২৩ ভোট, মোস্তাফিজুর রহমান (হাতপাখা)-১৭২২৯ ভোট, জহির উদ্দিন আহমেদ (দেয়ালঘড়ি)-৮৩১৯ ভোট, রবিউল হাসান (ট্রাক)-১২৯ ভোট।

রংপুর-৪ (পীরগাছা কাউনিয়া) :
মোট কেন্দ্র : ১৩৫, প্রাপ্ত কেন্দ্র: ১১৬, শাপলা কলি : ১১৩০৯৮, ধানের শীষ : ৯৪৭৯৩, লাঙ্গল : ২৫৭২৯

রংপুর-৬ :
মোট কেন্দ্র : ১৩৫, প্রাপ্ত কেন্দ্র : ১১৬, শাপলা কলি : ১১৩০৯৮, ধানের শীষ : ৯৪৭৯৩, লাঙ্গল : ২৫৭২৯

রংপুর-৫ :
কেন্দ্র ১৪৪, দাঁড়িপাল্লা-১৭০৫১৪, ধানের শীষ-১০৬৫৮৬, লাঙ্গল -১৫৯৮৪

ঢাকা-১৯ :
মোট ভোটকেন্দ্র ২৭৫, ১০০ কেন্দ্রে ফলাফলে ধানের শীষ- ৭৭৭৯৭, শাপলা কলি-৪৪৮৬০, হাতপাখা-৩০৭০

টাঙ্গাইল-৫ :
ধানের শীষ-৬২,২২৭, দাঁড়িপাল্লা-৩৪,১৮২, হরিণ-৩২,৬৮৬

ভোটে এগিয়ে রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু

কিশোরগঞ্জ-১ :
মোট কেন্দ্র ১৮১। প্রাপ্ত ফলাফল ৮১টি কেন্দ্রের। ফলাফল : মাজহারুল ইসলাম (ধানের শীষ)- ৫৫৯০৮ ভোট, হেদায়াতুল্লাহ হাদী (রিকশা)- ৪০২৬৫ ভোট, রেজাউল করিম চুন্নু (মোরগ)- ৩১৬৭৫ ভোট।

ময়মনসিংহ ১১ :
ভালুকা আসনে ৪৩টি কেন্দ্রে ধান ৪৩ হাজার ৯৯, হরিণ ২৩ হাজার।

ময়মন‌সিংহ-৩

গৌরীপুরে ৯২ কে‌ন্দ্রের ম‌ধ্যে ৮৭ কেন্দ্রের ফলাফ‌লে এম ইকবাল হোসেইন (ধা‌নের শীষ) ৭৪৯৫০, স্বতন্ত্র আহাম্মদ তা‌য়েবুর রহমান (ঘোড়া ) ৬১৭২১ ভোট। ধা‌নের শীষ ১৩২২৯ ভোটে এগিয়ে।

মানিকগঞ্জ-৩ :
১৫১টি কেন্দ্রের মধ্যে ৬১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ : ৭০১৪২, রিকশা: ২৪৫৮৬

কিশোরগঞ্জ-৩ :
মোট ভোটকেন্দ্র ১৫১টি। প্রাপ্ত ফলাফল ১০৭টি আসনের। ফলাফল— ওসমান ফারুক (ধানের শীষ)- ৮৫৭৬০ ভোট, ডা: জেহাদ খান (দাঁড়িপাল্লা)- ৮৩৩৮৯ ভোট।

পার্বত্য রাঙ্গামাটি-২৯৯ :
মোট ২১৩টি কেন্দ্র, ২৫ কেন্দ্রের ফলাফলে বিএনপি ২১৮৬৫ ভোট, ফুটবল ৩৩৮৪

রংপুর-৪ :
শাপলা কলি-৮৪৬৯১, ধানের শীষ-৭১৪৫০, কেন্দ্র : ৯০


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-১১৪ পটুয়াখালী-৪

চরমোন্তাজ ইউনিয়নের ৯টি কেন্দ্রে

মোট ভোটার : ১৯২৬৮

মোট ভোট প্রদান : ১৩৩১৬

ফলাফল : ধানের শীষ ৭২৩৭, হাতপাখা ৫৩৭৭, অন্যান্য ৭০২

ঝিনাইদহ-১

মোট কেন্দ্র ১১৭ : সর্বশেষ প্রাপ্ত কেন্দ্র ১১৭

১. ধানের শীষ ১,৭১,৫৯৮

২. দাঁড়িপাল্লা ৫৫, ৫৭৭

ধানের শীষের প্রার্থী মো: আসাদুজ্জামান বেসরকারি ফলাফলে ১ লাখ ১৬ হাজার ২১ ভোটে বিজয়ী

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)

৫৫ কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা ৫৭৫২৬, ধানের শীষ-৩৮৩৯৫

কুষ্টিয়া সদর আসন

৭৬টি কেন্দ্রের ফলাফলে জামায়াতের মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ২৮ হাজার ৫৬৭ ভোট পেয়েছেন। বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) : এগিয়ে ধানের শীষ

১০৩টি কেন্দ্রের মধ্যে ৬০টির ফলাফলে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু ৩৭ হাজার ১৭০ ভোট পেয়ে এগিয়ে আছেন। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম সাহেদ আলী পেয়েছেন ২৯ হাজার ৩০১ ভোট পেয়েছে।

ভোলা-২

বোরহানউদ্দিন অংশ (২১টি কেন্দ্র)

দাঁড়িপাল্লা ১৭৩৮৬

ধানের শীষ ১৪৯৯২

ফরিদপুর-১

মোট কেন্দ্র- ১৯৭

প্রাপ্ত কেন্দ্র সংখ্যা– ৫৮

ধানের শীষ– ৩১৯৩৭

দাঁড়িপাল্লা- ৪৭৭২৯


ময়মন‌সিংহ ৩ আস‌ন (গৌরীপুর)

৯২ কে‌ন্দ্রের ম‌ধ্যে ৬১ কেন্দ্রে ধা‌নের শীষ ১৪৪১০ ভোটে এগিয়ে


ফরিদপুর-২

মোট কেন্দ্র : ১১৭

ফলাফল : কেন্দ্র-১টি

শামা ওবায়েদ ইসলাম (বিএনপি)

মো: আকরাম আলী (খেলাফত মজলিস)

ধানের শীষ-৬১৩, রিকশা-২৯১


চাঁপাইনবাবগঞ্জ-২

বাংগাবাড়ি কেন্দ্র

দাঁড়িপাল্লা-১১৭৬, ধানের শীষ-৫৬৫


চাঁপাইনবাবগঞ্জ-৩

নামোশংকরবাটি বালিকা উচ্চ বিদ্যালয়

দাঁড়িপাল্লা-৭৫৪, ধানের শীষ -৪১০

নারায়ণপুর ইউনিয়ন

চর জোহরপুর

দাঁড়িপাল্লা ৩৮৩, ধানের শীষ ৩৫৬

চর আলাতুলী ইউনিয়ন

৭ নম্বর ওয়ার্ড

দাঁড়িপাল্লা ৪৫০, ধানের শীষ ২৭০

কামাল উদ্দীন গার্লস হাই স্কুল সেন্টার

দাঁড়িপাল্লা ৪৪১, ধানের শীষ ৩২০

শাজাহানপুর

ধানের শীষ-৬০৫, দাঁড়িপাল্লা-৯৮১

পৌরসভা হালুয়া বান্ধা সেন্টার

দাঁড়িপাল্লা ৮৬৩, ধানের শীষ ৮০

ঢাকা-১৯

ভোটকেন্দ্রের নাম ও নম্বর : শিমুলিয়া টেংগরি কেন্দ্র

বেসরকারি ফলাফল : শাপলার কলি ৩৬৮, ধানের শীষ ৩০৮

যশোর-২

ভোটকেন্দ্রের নাম ও নম্বর : বল্লা মহিলা কেন্দ্র

বেসরকারি ফলাফল : দাঁড়িপাল্লা ১০৯০, ধানের শিষ ৫১৪

ঢাকা-১৩

ভোটকেন্দ্রের নাম ও নম্বর : জাফরাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-১

বেসরকারি ফলাফল : রিকশা ৫০৮, ধানের শীষ ৩৯৯

ভোটকেন্দ্রের নাম ও নম্বর : জাফরাবাদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২

বেসরকারি ফলাফল : রিকশা ৩৩৬, ধানের শীষ ৩১৬

ঢাকা-১৪

ভোটকেন্দ্রের নাম ও নম্বর : মুহাম্মাদাবাদ ফাজিল মাদরাসা মহিলা কেন্দ্র-২

বেসরকারি ফলাফল : ফুটবল ৮০টি, ধানের শীষ ৩৮৩টি, দাঁড়িপাল্লা ৬৪৩টি

সিলেট-১

ভোটকেন্দ্রের নাম ও নম্বর : ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, কেন্দ্র নং- ১৯০

প্রদানকৃত ভোট : ১৫৬

বেসরকারি ফলাফল : ধানের শীষ-৪৬টি, দাঁড়িপাল্লা-১০৩টি, হাতপাখা-৪টি, কাস্তে-৩টি

গণভোট : হ্যাঁ-১৩১টি, না-২১টি, সিল দেয়নি-৪টি


Published At : Thursday February 12 2026, 11:44

বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের প্রত্যাশা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বিকেলে মগবাজারে এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জু্বায়ের এ প্রত্যাশা ব্যক্ত করেন।


Published At : Thursday February 12 2026, 11:39

জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় জাতিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

ভোটগ্রহণ শেষে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পেশাদারিত্ব- এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন।

‘আমি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি বিশেষ ধন্যবাদ জানাই।’


Published At : Thursday February 12 2026, 11:26

কিছু কেন্দ্রে পুনরায় ভোটের দাবি জামায়াতের

সিইসির সাথে ১১ দলীয় ঐক্যের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে অনিয়ম, এজেন্ট বের করে দেয়া এবং প্রার্থী ও তাদের গাড়িবহরে হামলার অভিযোগ নিয়ে ইসির দ্বারস্থ হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের একটি প্রতিনিধি দল।

তারা শতাধিক ভিডিও ফুটেজ ও প্রামাণ্য দলিল সিইসি এ এম এম নাসির উদিনের কাছে জমা দিয়ে বিতর্কিত কেন্দ্রগুলোতে ভোট বন্ধের দাবি জানান।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ ১১ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস ও এবি পার্টির প্রতিনিধিরা।


Published At : Thursday February 12 2026, 11:06

ভোট গণনা শুরু

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর অনেক স্থানে ইতোমধ্যে ভোট গণনা শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে ভোট গণনার কার্যক্রম শুরু করতে দেখা গেছে।

vote-count