পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ শুক্রবার সস্ত্রীক সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সৌদি সরকারের আমন্ত্রণের প্রেক্ষিতে রাজকীয় অতিথি হিসেবে তিনি সৌদি আরব সফর করছেন।
সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে ফিরবেন।



