বিকেলে ১০টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

নয়া দিগন্ত অনলাইন
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস |ইন্টারনেট

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ১০টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গতকাল রাতে প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলনের নেতাদের সাথে বৈঠক করেন।

সূত্র : বাসস