মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে বিমান বাহিনীর তিনজন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ছয়জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবী আনুষ্ঠানিকভাবে দেয়া হয়েছে।
শনিবার (২৮ মার্চ) আন্তঃবাহিনী সংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় গত ২৬ শে মার্চ এ অনারারি কমিশন দেয়া হয়।
সংশ্লিষ্ট ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়করা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনারারি র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
বাংলাদেশ বিমান বাহিনীর এই অনারারি কমিশন ২৬ শে মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।


