সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি রুমিন ফারহানা

রুমিন ফারহানা জামায়াতে ইসলামীর এমপিদের সাথে একই সময়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। কিন্তু প্রথম শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হতেই তিনি সভাস্থল ত্যাগ করেন।

নয়া দিগন্ত অনলাইন
জামায়াতে ইসলামীর এমপিদের সাথে একই সময়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন রুমিন ফারহানা
জামায়াতে ইসলামীর এমপিদের সাথে একই সময়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন রুমিন ফারহানা |ইন্টারনেট

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র হিসেবে নির্বাচিত এমপি রুমিন ফারহানা।

আজ মঙ্গলবার সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপিদের সাথে একই সময়ে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। কিন্তু প্রথম শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হতেই তিনি সভাস্থল ত্যাগ করেন।

বিএনপির এমপি ইশরাক হোসেন জামায়াত এমপিদের সাথে শপথ নিলেও তিনিও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

উল্লেখ্য, আজ শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির এমপিরা, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বলে অনুষ্ঠান শুরুর আগেই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তবে জামায়াতের এমপিরা দু’টি শপথই নিয়েছেন।