আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেয়র হানিফ ফ্লাইওভারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৩ মে) বিজিবি সদরদফতর থেকে জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে অবগত করেন।
এছাড়া অন্য পয়েন্টগুলো হলো কাঞ্চন সেতু, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু টোল প্লাজা, কাঁচপুর ব্রিজ, মুগরাপাড়া, মেঘনা সেতু টোল প্লাজা,নবীনগর, বাইপাইল, গাজীপুর চৌরাস্তা, ভোগরা বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় ঈদের সাত দিন আগে থেকে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে।



