ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের যাতায়াত সহজ করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সিএনজি ফিলিং স্টেশন
সিএনজি ফিলিং স্টেশন |সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। 

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যানকে চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঈদের দিনসহ এর আগের সাত দিন ও পরের পাঁচ দিন অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক চালু থাকবে। 

ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের যাতায়াত সহজ করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র : বাসস