জুলাই হত্যাকাণ্ডের মামলায় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত

বিচারপতি মো: রেজাউল হকের বিশেষ চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
হাইকোর্ট
হাইকোর্ট |সংগৃহীত

জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় পুলিশের এসআই সাজ্জাদ-উজ্জামানকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট।

আজ বুধবার বিচারপতি মো: রেজাউল হকের বিশেষ চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ইমাম হাসান তায়িমকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন পান যাত্রাবাড়ী থানার সাবেক এসআই সাজ্জাদ। সূত্র : বাসস