ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো: মোস্তাক সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর থানা ৬৫ জন, শাহ আলী থানা ১৬ জন, পল্লবী থানা ৩৬ জন, কাফরুল থানা ১৬ জন, দারুস সালাম থানা ২৫ জন, রুপনগর থানা ২৫ জন ও ভাষানটেক থানা ১৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো করা হয়েছে।



