আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে বিজিবি।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেয়র হানিফ ফ্লাইওভার, কাঞ্চন সেতু, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু টোল প্লাজা, কাচপুর ব্রিজ, মদনপুর, মুগরাপাড়া, মুক্তারপুর ব্রিজ, মেঘনা সেতু টোল প্লাজা, নবীনগর, বাইপাইল, গাজীপুর চৌরাস্তা, ভোগরা বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী, আসন্ন পরিত্র ঈদুল আজহা উপলক্ষে যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় গত ২১ মে থেকে দায়িত্ব পালন করছে বিজিবি। ঈদ পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবি সদস্যরা এই দায়িত্ব পালন করবেন।



