পরিবর্তন হলো মাধ্যমিক পর্যায়ের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সূচি

আদেশটি সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতর
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতর |বাসস

২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

মঙ্গলবার (২৩ জুন) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো: সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা পিছিয়ে আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত চলবে।

আদেশটি সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অথবা প্রধান শিক্ষক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধ-বার্ষিক ও দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা নতুন এই সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বাসস