বাংলাদেশে পুষ্টি উন্নয়নে নতুন উদ্ভাবন নিয়ে এসেছে নেসলে বাংলাদেশ পিএলসি ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে তৈরি ৫ বছর ও তদূর্ধ্ব বয়সের শিশুদের উপযোগী সিরিয়ালভিত্তিক মাইক্রোনিউট্রিয়েন্ট সমাধান ‘পুষ্টিগ্রো+’ আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে।
গত ২৩ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬-এ নেসলে বাংলাদেশের প্যাভিলিয়নে এই যৌথ প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শিত হয়।
এই অংশীদারিত্ব বাংলাদেশের পুষ্টি উন্নয়ন এবং ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে দুই প্রতিষ্ঠানের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। এই সহযোগিতার মাধ্যমে পুষ্টিগ্রো+ নামে একটি সিরিয়ালভিত্তিক মাইক্রোনিউট্রিয়েন্ট পুষ্টি সমাধান তৈরি করা হয়েছে, যা ৫ বছর ও তদূর্ধ্ব শিশুদের জন্য উপযোগী।
নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথ প্রচেষ্টায় তৈরি এই পুষ্টি সমাধান দৈনন্দিন ঘরে রান্না করা খাবারে সহজেই মিশিয়ে খাওয়া যায়। এতে রয়েছে প্রোবায়োটিক, আয়রন, জিংক এবং প্রয়োজনীয় ভিটামিন, যা শিশুদের পুষ্টি ঘাটতি পূরণে সহায়তা করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও অন্যান্য অতিথিরা নেসলে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন এবং এই উদ্ভাবনী পুষ্টি সমাধানের প্রশংসা করেন।
বিসিএসআইআরের চেয়ারম্যান ডা: সামিনা আহমেদ বলেন, ‘বিসিএসআইআরের বৈজ্ঞানিক দক্ষতা এবং নেসলের বৈশ্বিক পুষ্টি বিষয়ক অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে আমরা বাংলাদেশের উন্নয়ন সক্ষমতাকে আরো শক্তিশালী করেছি। এমন সহযোগিতা বেসরকারি ও সরকারি খাতের অংশীদারিত্বের মাধ্যমে আমাদের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে।’
এই যৌথ উদ্যোগ সম্পর্কে নেসলে বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা বলেন, ‘বিসিএসআইআরের সাথে আমাদের যৌথ উদ্যোগের ফসল হলো পুষ্টিগ্রো+, যা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পুষ্টির সাশ্রয়ী সমাধান এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি মোকাবেলার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’
তিনি আরো বলেন, ‘টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রেস বিজ্ঞপ্তি



