বদলে যাচ্ছে র‍্যাবের নাম, নতুন নাম ঘোষণা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান

নয়া দিগন্ত অনলাইন
র‍্যাবের নাম বদলে এসআইএফ
র‍্যাবের নাম বদলে এসআইএফ |প্রতীকী ছবি

পুলিশের বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, সন্ত্রাস দমনের জন্য গঠিত এই বাহিনীর নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।