অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে সিঙ্গাপুরের ওই হাসপাতালে ভর্তি করা হয়।
কুমিল্লার মুরাদনগর থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে বাম নিতম্বের সমস্যায় ভুগছেন।
শুক্রবার (২৪ জুলাই) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। চিকিৎসক দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে বাংলাদেশ সময় দুপুর ১২টায় অস্ত্রোপচারটি সম্পন্ন হওয়ার কথা।
অস্ত্রোপচারের আগে ধর্মমন্ত্রী দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
এদিকে, তার সুস্থতা কামনায় হেফাজতে ইসলামসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন দোয়া মাহফিলের আয়োজন করেছে।



