ড. আসিফ নজরুল ভোট দেবেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে

ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গালর্স কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

নয়া দিগন্ত অনলাইন
ড. আসিফ নজরুল
ড. আসিফ নজরুল |ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গালর্স কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো: রেজাউল করিম এ কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ২৯৯টি আসনে একযোগে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।