রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে ৫৫ হাজার ৯২৯টি পোস্টাল ব্যালট

বুধবার পর্যন্ত প্রবাস ও দেশে ছয় লাখ ১৬ হাজার ১৮৫ জন ভোটার ভোট প্রদান করেছেন। এর মধ্যে প্রবাস থেকে চার লাখ ৭২ হাজার ৬৭৯ জন এবং দেশের ভেতরে এক লাখ ৪৩ হাজার ৫০৬ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে ইসি থেকে জানা গেছে।

বিশেষ সংবাদদাতা
পোস্টাল ব্যালট
পোস্টাল ব্যালট |ইন্টারনেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ হাজার ৯২৯টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে।

আজ বুধবার পর্যন্ত প্রবাস ও দেশে ছয় লাখ ১৬ হাজার ১৮৫ জন ভোটার ভোট প্রদান করেছেন। এর মধ্যে প্রবাস থেকে চার লাখ ৭২ হাজার ৬৭৯ জন এবং দেশের ভেতরে এক লাখ ৪৩ হাজার ৫০৬ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে ইসি থেকে জানা গেছে।

ইসির দেয়া তথ্য বলছে, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানো পোস্টাল ব্যালটের মধ্যে ৪২ হাজার ৭৭৫টি প্রবাসী এবং ১৩ হাজার ১৫৪টি দেশীয় ভোটারদের। এর মধ্যে সর্বোচ্চ সৌদি আরবের ১৭ হাজার ৪১২টি, মালয়েশিয়ার ২৭০টি, কাতারের সাত হাজার ৯৫৫টি, ওমানের পাঁচ হাজার ৮১৪টি, আমিরাতের তিন হাজার ৯৭টি, যুক্তরাজ্যের ২৭৯টি।

আর নির্ধারিত ডাক সেবায় প্রবাসী ভোটাররা ব্যালট বক্সে রেখেছেন মোট সাত লাখ নয় হাজার ৬৫১টি। দেশের এক লাখ ১৩ হাজার ১০৬টি। এছাড়া প্রবাস থেকে এসেছে তিন লাখ ২৬ হাজার ২০টি এবং দেশের এক লাখ চার হাজার ১৬৫টি ভোটসহ পোস্টাল ব্যালট।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।