বাজারে এসেছে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মাসিক প্রকাশনা ‘অন্য এক দিগন্ত’ জুন ২০২৫ সংখ্যা। জ্ঞানপিপাসু পাঠকদের জন্য এটি একটি তথ্যবহুল ও সমসাময়িক বিষয়সমৃদ্ধ ম্যাগাজিন হিসেবে বহুল পরিচিত।
‘অন্য দিগন্ত’-এর জুন সংখ্যায় রয়েছে আন্তর্জাতিক রাজনীতি, জাতীয় রাজনীতি, সিন্ধু পানিচুক্তি, ভ্রমণকাহিনি, ফিচার, ইতিহাস, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। মূল প্রচ্ছদ প্রতিবেদনটি লেখা হয়েছে 'ভারত-পাকিস্তান সংঘাত: কারণ ও পরিণাম’ শিরোনামে, যেখানে কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে উভয় দেশের যুদ্ধাবস্থায় গড়ানোর ভূরাজনৈতিক ও কূটনৈতিক দৃষটিকোণ তুলে ধরা হয়েছে গভীর বিশ্লেষণে।
এ সংখ্যায় আরো আছে প্রবন্ধ, বিশ্বসাহিত্য, ধর্মচিন্তা, স্মরণ, অর্থনীতি বিশ্লেষণ, ঐতিহাসিক স্থাপনা, তথ্যপ্রযুক্তি, গল্প ও কবিতা।
সংখ্যাটি এমনভাবে সাজানো হয়েছে যাতে যেকোনো বয়সের পাঠক এখান থেকে সমৃদ্ধ হতে পারেন এবং সমসাময়িক বিষয়ে আপডেটেড থাকতে পারেন। শিক্ষার্থী থেকে শুরু করে গবেষক, সাহিত্যপ্রেমী, এবং সাধারণ পাঠকদের জন্যও এটি একটি মূল্যবান সংযোজন।
ম্যাগাজিনটি পেতে যোগাযোগ করুন –
৮ আর, কে. মিশন রোড, (মানিক মিয়া ফাউন্ডেশন ভবন), ঢাকা
ফোন: ০১৭১৩-০৭৬৯৯৬, ০১৯১৮-২৭৮৪৬১
ম্যাগাজিন এক্সিকিউটিভ: ০১৫৭৭-১৪৩৪৮৫
ম্যাগাজিনে লেখা পাঠানোর ঠিকানা-
ই-মেইল: [email protected]



