রিটার্নিং অফিসারের কাছে পৌঁছেছে ১১ লাখ ৪৩ হাজার পোস্টাল ব্যালট

প্রবাস থেকে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট দেশে এসেছে। তারা ৫ লাখ ৪৩ হাজার ৭৫২ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে ইসি থেকে জানা গেছে।

বিশেষ সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত পৌঁছেছে ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি। এর মধ্যে প্রবাসীদের ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি।

প্রবাস থেকে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট দেশে এসেছে। তারা ৫ লাখ ৪৩ হাজার ৭৫২ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে ইসি থেকে জানা গেছে।

প্রবাসীদের ভোটের তথ্য

প্রবাসীদের ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৫ লাখ ৫৪ হাজার ২৫৮ জন। আর ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জনের। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৫৫৪টি ব্যালট।

ব্যালট বাংলাদেশে পৌঁছেছে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি। রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি।

দেশের ভেতর পোস্টাল ভোট

বিডিপোস্ট কর্তৃক ভোটারদের কাছে পাঠানো ব্যালট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি।

ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৬ লাখ ৮১ হাজার ৮১৯ জন। ভোটার কর্তৃক ভোটদান হয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬টি। ভোটার কর্তৃক পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৯৫০টি ব্যালট। আর রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি।