প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও তফসিল নিয়ে আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে সময়মতো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান |ইন্টারনেট

চলতি বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে।’

স্থানীয় সরকারকে আরো শক্তিশালী এবং তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও তফসিল নিয়ে আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে সময়মতো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।