স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হলেন ডা: নুরুল ইসলাম

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) ডা: মো: নুরুল ইসলামকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। এতদিন তিনি স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দ্বীন মোহাম্মাদ দুখু
ডা: মো: নুরুল ইসলাম
ডা: মো: নুরুল ইসলাম |নয়া দিগন্ত

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ শাখার পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা ডা: মো: নুরুল ইসলাম। এতদিন তিনি স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (২২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিচালক) ডা: মো: নুরুল ইসলামকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

Nurul

একই প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা: আবু হোসেন মো: মইনুল আহসানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৬ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

অন্যথায় ২৭ জুলাই থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।