মধ্যপ্রাচ্যে নিহত প্রবাসীর লাশ গ্রহণ করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

‘নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফন কার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে তিন লাখ টাকা দেয়া হবে।’

নয়া দিগন্ত অনলাইন
নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান |সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশী কর্মী আব্দুল্লাহ আল মামুনের লাশ দেশে পৌঁছেছে।

সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে লাশটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মঙ্গলবার (৫ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তা গ্রহণ করেন।

লাশ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চার জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

মন্ত্রী বলেন, নিহতের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফন কার্যের জন্য ৩৫ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। এছাড়া আর্থিক সহায়তা হিসেবে তিন লাখ টাকা দেয়া হবে।

এ সময় বিমানবন্দরে আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো: মোখতার আহমেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দেওয়ান আলী আশরাফ প্রমুখ। বাসস