প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হলেন মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
সরকার
সরকার |নয়া দিগন্ত গ্রাফিক্স

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (পিএস) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে তার একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে কর্মরত আছেন। বাসস