সিইসি’র সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক আজ

দীর্ঘ এক বছরের বেশি সময় পর সিইসি’র সাথে এটিই হতে যাচ্ছে মার্কিন দূতাবাসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন |ইন্টারনেট

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

আজ সোমবার দুপুর ২টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, দীর্ঘ এক বছরের বেশি সময় পর সিইসি’র সাথে এটিই হতে যাচ্ছে মার্কিন দূতাবাসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট শেষবারের মতো নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্রের দূতাবাস।

গত ২৮ আগস্ট একই ধরনের একটি বৈঠক নির্ধারিত থাকলেও তা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। ওইদিন দুপুর ২টায় আগারগাঁওয়ে বৈঠকটি হওয়ার কথা ছিল। তবে বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন ভবনের সামনে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি শুরু করে। ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত ওই কর্মসূচির ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বৈঠকটি স্থগিত করা হয়। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, স্থগিত হওয়া বৈঠকটি ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।