রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

রাষ্ট্রপতি সংসদে প্রবেশের সাথে সাথে উচ্চস্বরে এর প্রতিবাদ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক
সংসদ কক্ষের বাইরে গণমাধ্যমের সাথে কথা বলছেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডা: শফিকুর রহমান
সংসদ কক্ষের বাইরে গণমাধ্যমের সাথে কথা বলছেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডা: শফিকুর রহমান |নয়া দিগন্ত

জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের বক্তৃতার সময় ওয়াকআউট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোট।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি সংসদে বক্তৃতা করা শুরু করেন। রাষ্ট্রপতি সংসদে প্রবেশের সাথে সাথে উচ্চস্বরে এর প্রতিবাদ জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তারা বলেন, ‘কিলার চুপ্পু। কোনো খুনির জায়গা এই পবিত্র সংসদে মানি না।‘ ‘শেম শেম বলে চিৎকার করেন এবং বলেন, তাকে অভিশংসন করতে হবে।

তারা বলেন, ‘আমরা জাতীয় সঙ্গীতের সম্মানে দাঁড়াবো কিস্তু তার সম্মানে নয়। গেট গেটআউট।’

জামায়াত আমির ডা: শফিকুর রহমান বলেন, ‘তিনি (রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন) শেখ হাসিনার খুনের সহযোগী।’

এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেন, ‘তাকে গ্রেফতার করতে হবে।’