মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে সান্ত্বনা দিতে গেছেন মির্জা ফখরুল

ভোর সোয়া ৫টায় মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম (৮৭) ইন্তেকাল করেন।

অনলাইন প্রতিবেদক
মাহমুদুর রহমানকে সান্ত্বনা দিচ্ছেন মির্জা ফখরুল
মাহমুদুর রহমানকে সান্ত্বনা দিচ্ছেন মির্জা ফখরুল |নয়া দিগন্ত

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে সান্ত্বনা দিতে গুলশানের বাসায় গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকাল ১০টা ৪০ মিনিটে বাসায় গিয়ে মাহমুদুর রহমানকে সান্ত্বনা দেন তিনি।

এর আগে, ভোর সোয়া ৫টায় মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম (৮৭) ইন্তেকাল করেন।

বাদ জোহর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে তার বাবার কবরে দাফন করা হবে।

অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন।