প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর একিনচি সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রী বেরিস একিনচি
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রী বেরিস একিনচি |সংগৃহীত

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের উপ-পররাষ্ট্র মন্ত্রী বেরিস একিনচি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর একিনচি সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান, নবনিযুক্ত মন্ত্রী ড. খলিলুর রহমান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজই ঢাকায় আসেন একিনচি। বাসস