রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর থেকেই বঙ্গভবনের আশপাশের সড়কগুলোতে গণপরিবহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার (২০ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছিল, শুক্রবার দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন সংলগ্ন এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।
এছাড়া শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী গণপরিবহনগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেস ক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে এসব বাসকে সুবিধাজনক বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে এক হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। বিবিসি



