বাস ভাড়া না বাড়াতে মালিকদের কঠোর নিষেধাজ্ঞা

সরকারের পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেয়া যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি লোগো
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি লোগো |সংগৃহীত

সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া বাড়ানো যাবে না- এমন নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি (বিএসপিএমএস)।

বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো: সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশ দেন তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে প্রচলিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা নেয়া যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহণ পরিচালনা ব্যয় অনেক বেড়েছে। এছাড়া ডলারের দাম বেড়ে যাওয়ায় গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) খরচ এখন আকাশচুম্বী।

এ পরিস্থিতিতে যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি বিশেষ আহ্বান ও দাবি জানানো হয়েছে।