হান্নান মাসুদের ছোট ভাইয়ের মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা

গতরাতে বিএনপি ও এনসিপির মুখোমুখি সংঘর্ষে পোস্টে দাবিকৃত ব্যক্তি আহত হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। হাতিয়া থানাধীন এলাকায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটে নাই।

নয়া দিগন্ত অনলাইন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম |ইন্টারনেট

নোয়াখালীর হাতিয়ায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হান্নান মাসুদের ছোট ভাইয়ের মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘হাতিয়ায় বিএনপির হামলায় হান্নান মাসুদের ছোট ভাই শহীদ হয়েছেন শীর্ষক একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।’

তিনি পোস্টে উল্লেখ করেন, ‘মূলত গতকাল রাতে (১১ ফেব্রুয়ারি) বিএনপি ও এনসিপির মুখোমুখি সংঘর্ষে পোস্টে দাবিকৃত ব্যক্তি আহত হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। হাতিয়া থানাধীন এলাকায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটে নাই।’

নোয়াখালী ডিএসবির পুলিশ সুপারও একই তথ্য জানিয়েছেন বলে জানান প্রেস সচিব।