শুক্রবারেও বসেছে অধিবেশন

সংসদে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরলেন অর্থমন্ত্রী

আজকের সকালের অধিবেশনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর শুরুতেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৩০০ বিধিতে দাঁড়িয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরে বক্তৃতা করেন।

সংসদ প্রতিবেদক
সংসদে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
সংসদে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী |ফাইল ছবি

জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

সংসদে গত কয়েকদিনে বিপুল সংখ্যক বিল পাস হয়েছে। গতকাল একদিনেই ৩১টি বিল নিয়ে আলোচনা ও পাস হয়। এ নিয়ে মোট ৬৮টি বিল পাস হয়েছে।

আরো বেশকিছু বিল নির্দিষ্ট সময়ের মধ্যেই সমাধান করার বাধ্যবাধকতা থাকায় ছুটির দিনেও সংসদ অধিবেশন অব্যাহত রাখতে গতকাল ঘোষণা দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আজকের সকালের অধিবেশনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর শুরুতেই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৩০০ বিধিতে দাঁড়িয়ে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরে বক্তৃতা করেন।

তিনি বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী সরকার লাগামহীন দুর্নীতি করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমানসহ সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।