সম্প্রচার অধ্যাদেশ, ২০২৬ (খসড়া)-এর ওপর সর্বসাধারণের মতামত আহ্বান

খসড়া অধ্যাদেশের ওপর আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নিকট থেকে মতামত ও প্রস্তাব আহ্বান করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে সম্প্রচার অধ্যাদেশ, ২০২৬ (খসড়া) প্রস্তুত করা হয়েছে। খসড়া অধ্যাদেশটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খসড়া অধ্যাদেশের ওপর আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নিকট থেকে মতামত ও প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগ্রহীদের আগামী ৩১ জানুয়ারি ২০২৬-এর মধ্যে তাদের মতামত ও প্রস্তাব ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

মতামত ও প্রস্তাব পাঠানোর জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানাগুলো হলো—[email protected] এবং [email protected]. বাসস