এ বছরই ঢাকায় অনুষ্ঠিত হবে সার্ক সাংবাদিক ফোরামের সম্মেলন

প্রস্তাবিত সম্মেলনের লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাংবাদিক ও গণমাধ্যম পেশাজীবীদের একত্রিত করে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, পেশাগত সহযোগিতা জোরদার, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করা এবং জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি করা।

নয়া দিগন্ত অনলাইন
সার্ক সাংবাদিক ফোরাম
সার্ক সাংবাদিক ফোরাম |সংগৃহীত

সার্ক সাংবাদিক ফোরামের (এসজেএফ) বাংলাদেশ চ্যাপ্টার এ বছর ঢাকায় ফোরামের সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বাংলাদেশ চ্যাপ্টার নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসির আল মামুন।

প্রস্তাবিত সম্মেলনের লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাংবাদিক ও গণমাধ্যম পেশাজীবীদের একত্রিত করে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, পেশাগত সহযোগিতা জোরদার, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করা এবং জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি করা।

নির্বাহী কমিটির সদস্যরা ঢাকার সম্মেলনকে গণমাধ্যম, গণতন্ত্র ও আঞ্চলিক সহযোগিতা বিষয়ে সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মো: আবদুর রহমান, বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি আসিফ হাসান নবি ও মো: শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ মতিউর রহমান, কোষাধ্যক্ষ রেজা মাহমুদ, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম আজাদ ও মোস্তফা খান, আয়ন আহমেদ এবং এম এম গিয়াস উদ্দিন।

সভা শেষে সার্ক সাংবাদিক ফোরামের লক্ষ্য এগিয়ে নেয়া এবং অঞ্চলের সাংবাদিকদের মধ্যে সহযোগিতা জোরদার করার নতুন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। বাসস