সংসদ নির্বাচন

৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে ভোটকক্ষ ২ লাখ ৪৭ হাজার, কর্মকর্তা ৭ লাখ ৮৫ হাজার

এবার স্থায়ী ভোট কেন্দ্র হলো ৪২ হাজার ৭৬৬টি এবং অস্থায়ী কেন্দ্র ১৩টি। আর স্থায়ী ভোটকক্ষ হলো দু’ লাখ ৩২ হাজার ৩৯৫টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৫ হাজার ৮৭টি।

বিশেষ সংবাদদাতা
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন |নয়া দিগন্ত গ্রাফিক্স

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহনে এবার ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রের দু’ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে বলে নির্বাচন কমিশন সিনিয়র সচিব (ইসি) আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ব্রিফিংএ ইসি সচিব বলেন, এবার স্থায়ী ভোট কেন্দ্র হলো ৪২ হাজার ৭৬৬টি এবং অস্থায়ী কেন্দ্র ১৩টি। আর স্থায়ী ভোটকক্ষ হলো দু’ লাখ ৩২ হাজার ৩৯৫টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৫ হাজার ৮৭টি। নির্বাচনে প্রিজাইডিং অফিসার থাকবেন ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন দু’ লাখ ৪৭ হাজার ৪৮২ জন। আর পোলিং অফিসার থাকবেন চার লাখ ৯৪ হাজার ৯৬৪ জন। সব মিলিয়ে ভোটগ্রহণ কর্মকর্তা হলো মোট সাত লাখ ৮৫ হাজার ২২৫ জন নিয়োজিত থাকবেন।

ইসির দেয়া সর্বশেষ তথ্য বলছে, নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ছয় কোটি ২৮ লাখ ৮৫ হাজার দু’ শ’ জন, হিজড়া ভোটার এক হাজার ২৩২ জন।