আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে হওয়া কিছু অগ্রগতি নিয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর ৮ আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।



