অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তরের সময়সীমা জানালেন প্রেস সচিব

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রেস সচিব শফিকুল আলম
প্রেস সচিব শফিকুল আলম |সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ত্রয়োদশ নির্বাচনের পর ‘সবচেয়ে দ্রুততম সময়ে’ ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘যদি দেখা যায়, তিন দিনের মাঝে এমপিরা শপথ নিয়েছেন এবং নেয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ডাকা হচ্ছে, তাহলে তিন দিনের মাঝেও, অর্থাৎ ১৫ ফেব্রুয়ারির মাঝেও ক্ষমতা হস্তান্তর হয়ে যেতে পারে।’

তিনি আরো জানান, ‘আমার মনে হয় না এটা ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাবে।’